অ্যাডভোকেট সিরাজুল ইসলাম – Advocate Sirajul Islam

অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ছিলেন পঞ্চগড়ের রাজনৈতিক অঙ্গনের প্রাণপুরুষ, বর্ষীয়ান নেতা এবং মহান মুক্তিযুদ্ধের এক দক্ষ সংগঠক। তিনি মুক্তিযুদ্ধের ৬/ক সাব-সেক্টরের বেসামরিক উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, পঞ্চগড় থেকে চারবার নির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। উত্তর বঙ্গের বাঘ নামে পরিচিত অ্যাডভোকেট […]

কমরেড মোহাম্মদ ফরহাদ – Comrade Mohammad Forhad

কমরেড মোহাম্মদ ফরহাদ ছিলেন একাধারে বরেণ্য রাজনীতিবিদ, সাংবাদিক, বাংলাদেশের স্বাধীনতার অন্যতম স্থপতি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক, জাতীয় সংসদ সদস্য এবং মেহনতি মানুষের আপসহীন নেতা। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৮-৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনোত্তর গণতান্ত্রিক আন্দোলনসহ পাকিস্তান ও বাংলাদেশের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রামে তিনি সম্মুখভাগের […]

ভাষা সৈনিক মোহাম্মদ সুলতান – Mohammad Sultan

ভাষা সৈনিক মোহাম্মদ সুলতান ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, যুবলীগের প্রতিষ্ঠাতা কমিটির সদস্য ও একসময়ের যুবলীগের সাধারণ সম্পাদক। ১৯৫২’র ভাষা আন্দোলনে মোহাম্মদ সুলতান ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম কালো পতাকা উত্তোলনকারী শিক্ষার্থী। ১৯৫২ সালের মাঝ রাতে যে এগারোজন ছাত্রনেতা ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তাঁদের একজন। ভাষা সৈনিক মোহাম্মদ […]

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার – Barrister Jamir Uddin Sircar

মুহাম্মদ জমির উদ্দিন সরকার বাংলাদেশের একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী জমির উদ্দিন সরকার ছিলেন ৫ বার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক বিএনপি সরকারে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী,  জাতীয় সংসদের স্পিকার এবং বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। জমির উদ্দিন সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠালগ্ন থেকেই স্থায়ী কমিটির সদস্য ও বর্তমানে (২০২৩) খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ […]

মির্জা গোলাম হাফিজ – Mirza Ghulam Hafiz

মির্জা গোলাম হাফিজ ছিলেন উত্তরবঙ্গ তথা বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনের এক কিংবদন্তিতুল্য পুরোধা ব্যক্তিত্ব। প্রজ্ঞা, দূরদর্শিতা এবং দেশপ্রেমের এক অনন্য সমন্বয় ছিলেন এই বরেণ্য রাষ্ট্রনায়ক, যিনি নিজ মেধা ও কর্মদক্ষতায় জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছিলেন। আদর্শিক দৃঢ়তা, নাগরিক অধিকারের প্রতি অবিচল নিষ্ঠা এবং নিঃস্বার্থ জনকল্যাণমূলক কর্মকাণ্ড তাঁকে দলমত নির্বিশেষে […]

শফিউল আলম প্রধান – Shafiul Alam Prodhan

শফিউল আলম প্রধান ছিলেন পঞ্চগড়ে জন্মগ্রহণকারী বাংলাদেশের একজন বরেণ্য রাজনীতিবিদ। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা সংগ্রামের অগ্রসৈনিক এবং ২০ দলীয় জোটের অন্যতম রূপকার ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের শুরুতে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। শফিউল আলম প্রধান এদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন সিংহপুরুষ। […]

নূরুল ইসলাম সুজন – Nurul Islam Sujon

বাংলাদেশে রেলওয়ের অভূতপূর্ব উন্নয়ন এবং রেলযোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার রূপকার হলেন সাবেক রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের নেতৃস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ছিলেন বঙ্গবন্ধু হত্যা মামলার বাদীপক্ষের অন্যতম আইনজীবী। অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন, ৫ জানুয়ারি ১৯৫৬ সালে পঞ্চগড়ের বোদা উপজেলার […]

নুরুল ইসলাম নুরু – Nurul Islam Nuru

পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রথিতযশা রাজনীতিবিদ নুরুল ইসলাম নুরু ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং সিনিয়র সহ-সভাপতি। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন অত্যন্ত বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহচর ছিলেন। সাধারণ মানুষের কাছে তিনি ‘নুরু ভাই’ হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন এবং সব মহলেই তাঁর একটি স্বচ্ছ […]

আনোয়ার সাদাত সম্রাট – Anwar Sadat Samrat

পঞ্চগড়ের তৃণমূল রাজনীতিতে পরীক্ষিত নেতা আনোয়ার সাদাত সম্রাট। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা আনোয়ার সাদাত সম্রাট ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল তাঁর। আওয়ামী লীগের নানান আন্দোলন-সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত তিনি। তাঁকে ঘিরে পঞ্চগড় জেলার আপামর নেতাকর্মীরা সব সময় উজ্জীবিত থেকেছেন। আনোয়ার সাদাত […]

নাঈমুজ্জামান মুক্তা – Naimuzzaman Mukta

রাজনীতিবিদ নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা বর্তমানে (২০২৪) পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং তিনি  ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত বিজয়ী প্রার্থী ছিলেন। আটোয়ারী উপজেলার সাতখামার গ্রামের বাসিন্দা নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা পঞ্চগড়ে নাঈমুজ্জামান মুক্তা নামেই অধিক পরিচিত। নাঈমুজ্জামান মুক্তা এক সময় ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে কেন্দ্রীয় […]