শহীদ মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ রবি – Harun Ar Rashid Robi

১৯৭১ এর ২৯ নভেম্বর পঞ্চগড় মুক্ত হওয়ার দিনে পঞ্চগড় চিনিকল এলাকায় উড়তে থাকা পাকিস্তানি পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা ওড়াতে গিয়ে শহীদ হন হারুন আর রশিদ রবি। শহীদ মুক্তিযোদ্ধা রবির এমন বীরত্বের কথা আজও শোনা যায় তাঁর সহযোদ্ধাদের কাছে। পঞ্চগড় জেলার মুক্তিযুদ্ধের ইতিহাসে মেলে রবি’র সাহসিকতার বর্ণনা। পঞ্চগড় মুক্ত হওয়ার দিনে দলের সবচেয়ে সাহসী যোদ্ধা রবির […]
রোকেয়া বেগম – Rokeya Begum

পঞ্চগড়ের একমাত্র নারী মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম। তিনি মাত্র ১৫ বছর বয়সে বাবার অনুপ্রেরণা ও বড় ভাইয়ের সহযোগিতায় অংশ নিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। রোকেয়া বেগমের মেজো ভাই নাসিদুল ইসলাম তরুণ বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিতে গিয়ে নিখোঁজ হন এবং লোকমুখে ভাইয়ের যুদ্ধে শহীদ হবার খবর আসলে শোকে কাতর হয়ে পড়ে রোকেয়া বেগমের পুরো পরিবার। ভাইকে হারিয়ে যুদ্ধে যাওয়ার […]
শহীদ আইয়ুব আলী মাস্টার – Shaheed Ayub Ali Master

শহীদ আইয়ুব আলী’র পেশা ছিল শিক্ষকতা। সেটি নামের সঙ্গে জুড়ে গিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তিনি সর্বজন পরিচিত ছিলেন আইয়ুব আলী মাস্টার নামেই। শিক্ষকতার পাশাপাশি তরুণ আইয়ুব আলী এলাকায় সাংস্কৃতিক আয়োজনের অন্যতম প্রধান উদ্যোক্তা হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। দেশপ্রেম ছিল তাঁর প্রবল। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে কোম্পানি কমান্ডার হিসেবে সম্মুখযুদ্ধে অংশ নিয়েছিলেন। পাকিস্তানি বর্বর হানাদার সেনারা তাঁকে নির্মমভাবে হত্যা […]
বীর বিক্রম সকিম উদ্দিন – Bir Bikrom Sakim Uddin

শহীদ সকিম উদ্দিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। তৎকালীন সেনাবাহিনীতে কর্মরত হাবিলদার সকিম উদ্দিনের জন্মস্থান ছিল পঞ্চগড় এবং তিনি স্বাধীনতা যুদ্ধে ৬ নম্বর সেক্টরের ভজনপুর সাব-সেক্টরের সম্মুখযুদ্ধে শহীদ হন। স্বাধীনতা যুদ্ধে তাঁর সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাঁকে বীর বিক্রম খেতাব প্রদান করে। সকিম উদ্দিন চাকরি করতেন পাকিস্তান সেনাবাহিনীর চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। সেই রেজিমেন্টের […]
শহীদ বুদ্ধিজীবী আবদুল কাদের মিয়া – Abdul Quader Miah

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে শহীদ বুদ্ধিজীবী আবদুল কাদের মিয়ার নাম লেখা রয়েছে এক অবিনশ্বর অধ্যায়ে। তিনি ১৯৭১-এ পঞ্চগড় (তৎকালীন দিনাজপুর) জেলার দেবীগঞ্জ থানায় ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধের সূচনালগ্ন থেকেই তিনি পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নেন। ১৯৭১ সালের ২৭ মার্চ আবদুল কাদের মিয়ার নেতৃত্বেই দেবীগঞ্জ থানা ও আনসার ক্লাবের সামনে বাংলাদেশের পতাকা […]
সফিকুল আলম চৌধুরী – Shafiqul Alam Chowdhury

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে অকুতোভয় সফিকুল আলম চৌধুরীর রয়েছে শ্বাসরুদ্ধকর রোমহর্ষক অভিজ্ঞতা। মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার অপরাধে পাকসেনারা তাঁকে বাঘের খাঁচায় ৬ দিন বন্দী করে রেখেছিলো। বন্দিশিবিরে বাঘের খাঁচায় দীর্ঘ সহাবস্থান এবং হানাদারদের যন্ত্রণাদায়ক ও বর্বর নির্যাতনের পরেও বাঘগুলো তাঁকে খায়নি, এমনকি তাঁকে আঁচড়ও দেয়নি। মুক্তিযোদ্ধা সফিকুল আলম চৌধুরী অসীম সাহসিকতা সঙ্গে সেই পরিস্থিতি জয় করেন, […]
ভাষা সৈনিক আব্দুল কাদির – Abdul Kadir

মহান ভাষা আন্দোলনের অবিস্মরণীয় ও অসাধারণ ব্যক্তিত্ব পঞ্চগড় জেলার কৃতী সন্তান ভাষা সৈনিক আবদুল কাদির। ভাষা আন্দোলনে অসামান্য অবদানের জন্য জাতির কাছে তিনি ভাষা সৈনিক নামে পরিচিত। ১৯৫২ সালে ভাষা সৈনিক আবদুল কাদির রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে পৃথিবীতে যেসব আন্দোলন সংঘটিত হয়েছে, তার মধ্যে বাঙালির ১৯৫২ সালের ভাষা […]
হাশেম আখতার মোঃ করিমদাদ – Hashem Akhtar Md. Karimdad

পঞ্চগড়-এর প্রিয়জন, গুণী শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গায়ক, নাট্যকার, সাহিত্যিক, পঞ্চগড়ের সামগ্রিক শিক্ষা-সাংস্কৃতিক অঙ্গনের মেধাবী মুখ হাশেম আখতার মোঃ করিমদাদ। পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সবার প্রিয় শিক্ষক ও সাহিত্যানুরাগী হাশেম আক্তার মোঃ করিমদাদ (বাচ্চু স্যার)-এর পঞ্চগড় জেলার শিল্প, সংস্কৃতি, সাহিত্য, নাট্যজগতে অগাধ বিচরনে, আত্মপ্রচেষ্টায়-স্বপ্রণোদিত হয়ে আমৃত্যু সাহিত্যসেবা করেছেন। একজন সুহৃদ নাট্যজন, সঙ্গীত ও আবৃত্তিশিল্পের […]
ফিরোজ আল সাবাহ – Firoz Al Sabah

পঞ্চগড়ের স্বনামধন্য পেশাদার তরুণ আলোকচিত্রী ফিরোজ আল সাবাহ। তিনি ছবি তুলেন পঞ্চগড়ের ভূ-প্রকৃতি, গ্রামীণ সৌন্দর্য ও বন্যজীবনের। বর্তমানে IUCN ও বন বিভাগ-এ বন্যপাখি সংরক্ষণ নিয়ে কর্মরত ফিরোজ আল সাবাহ দেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমে একজন গুণী ফটোগ্রাফ কন্ট্রিবিউটর। ফিরোজ আল সাবাহা’র তোলা ছবি ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি, ভয়েস অব আমেরিকা সহ দেশের প্রথম সারির গণমাধ্যম ও সোশ্যাল […]
দয়াল চন্দ্র বর্মন – Dayal Chandra Barman

অনর্গল ইংরেজি বলা দয়াল চন্দ্র বর্মণ একজন সোস্যাল মিডিয়া সেলিব্রেটি, মোটিভেশনাল স্পিকার। শিক্ষামূলক কনটেন্ট মেকার হিসেবে সামাজিক মাধ্যমে তাঁর পরিচিতি। পঞ্চগড়ের প্রান্তিক গ্রামাঞ্চলে একটি সাধারণ কৃষক পরিবারের মাঝে অধ্যাবসায় আর নিজের অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে আকাশ ছোঁয়ার এক উজ্জল দৃষ্টান্ত দয়াল চন্দ্র বর্মন। সর্বদা Self development (আত্ন উন্নয়নমূলক) নতুন কিছু শিখতে আগ্রহী দয়াল সবার চেয়ে […]
