কাদের বকস্ – Kader Boks

আটোয়ারী উপজেলার মির্জাপুরের বিখ্যাত মির্জা পরিবারের কৃতিসন্তান মির্জা কাদের বকস্ দিনাজপুর জেলা বারের একজন লব্ধ প্রতিষ্ঠ আইনজীবি, মুসলিম লীগ জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি (১৯১৫-১৬), বঙ্গীয় আইন পরিষদের সদস্য (এমএলসি), দিনাজপুর পৌরসভার প্রথম মুসলিম ভাইস-চেয়ারম্যান সহ বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। একজন অক্লান্ত পরিশ্রমী ও উদ্যোক্তা মির্জা কাদের বকস্ সমকালীন বহু সামাজিক সংস্থা এবং সংগঠন, […]
গমিরউদ্দিন প্রধান – Gamiruddin Prodhan

স্বনামধন্য জাতীয় নেতা গমিরউদ্দিন প্রধান ছিলেন পঞ্চগড়, তথা সমগ্র উত্তরবঙ্গের অসাম্প্রদায়িক নেতা এবং অত্র এলাকার রাজনীতির পথিকৃৎ। তিনি ১৯১৯ সালে জন্মগ্রহণ করেন। ব্রিটিশ বিরোধী আজাদী সংগ্রামে নেতৃস্থানীয় জননেতা গমিরউদ্দিন প্রধান স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সবাইকে ঐক্যবদ্ধ সংগ্রামে অবতীর্ণ হওয়ার আহ্বান জানান। গমিরউদ্দিন প্রধান ছিলেন মুসলিম লীগ ও বাংলাদেশ মুসলিম লীগের আজীবন সভাপতি। […]
খান বাহাদুর আব্দুস সাত্তার – Mirza Abdus Sattar

পঞ্চগড় জেলার স্বনামধন্য ব্যক্তিত্ব খান বাহাদুর মির্জা আব্দুস সাত্তার। বহু জনসেবামূলক কাজের জন্য সমাদৃত তুখোড় মেধাবী মির্জা আব্দুস সাত্তার খান বাহাদুর উপাধিতে ভূষিত হয়েছিলেন। মির্জা আব্দুস সাত্তার ১৮৮৪ সালে তৎকালীন দিনাজপুর জেলার আটোয়ারী থানার মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ সোনাউল্লাহ তালুকদার ছিলেন ব্রিটিশ সরকারের নিয়োজিত বিরোধ নিষ্পত্তিকারী, উনার ওই সময় আইন স্বীকৃত সিলগাল […]
নুরুল হক চৌধুরী – Nurul Haque Chowdhury

বৃহত্তর ঠাকুরগাঁও, পঞ্চগড় অঞ্চলের বিশিষ্ট আইনজীবী, রাজীতিবিদ, সমাজ হিতৈষী আলহাজ নূরুল হক চৌধুরী ছিলেন জনদরদী ব্যক্তিত্ব। তিনি ছিলেন ঠাকুরগাঁও পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। পাকিস্তান আন্দোলনের সময় নূরুল হক চৌধুরী ঠাকুরগাঁও মহকুমার মুসলিম লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঠাকুরগাঁও মহকুমা থেকে ১৯৫৫-১৯৫৮, ১৯৬২-১৯৬৫ এবং ১৯৬৫-১৯৬৯ সালের পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৬২-১৯৬৫ মেয়াদে তিনি […]
অ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান – Adv. Md. Azizur Rahman

বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বাঙালি জাতীয়তাবাদ আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম অগ্রসৈনিক, বিপ্লবী জন নেতা অ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান ছিলেন বৃহত্তর দিনাজপুর জেলায় (বর্তমান দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা) সশস্ত্র মুক্তিযুদ্ধ পরিচালনার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, এম এন এ (পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য), মহান মুক্তিযুদ্ধের ৭ নং সেক্টর এবং ৬ নং সেক্টর (অর্ধেক […]
সমে আলী – Somey Ali

পঞ্চগড়ের অভিভাবক প্রবীণ ব্যক্তিত্ব সমে আলী আহম্মেদ ছিলেন পঞ্চগড়ের বিশিষ্ট সমাজসেবী এবং পঞ্চগড় মহকুমা ও জেলা আন্দোলনের রূপকার। তিনি একাধারে ৩০ বছর ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি ছিলেন নজরুল পাঠাগারের সাবেক সাধারন সম্পাদক। সমে আলী আহম্মেদ পঞ্চগড় চিনিকল ও রেলওয়ে লাইন রুহিয়া থেকে পঞ্চগড় পর্যন্ত আনার ক্ষেত্রে রেখেছেন ঐতিহাসিক ভূমিকা। পঞ্চগড়ের প্রায় সকল জনপ্রতিনিধিদের […]
আবুল হোসেন – Abul Hossain

বিশিষ্ট ক্রীড়া সংগঠক আবুল হোসেন পঞ্চগড়ের কিংবদন্তী, বাংলাদেশের ক্রীড়া জগতে এক উজ্জ্বল নক্ষত্র। একজন অসাধারণ ক্রিয়া শিক্ষক হিসেবে তাঁর ত্যাগী এবং একনিষ্ঠ প্রচেষ্টায় অর্জিত হয় ক্রীড়াঙ্গনে উজ্জ্বল স্বর্ণালী বিজয়ের রণযাত্রা। খেলাধুলায় অবহেলিত তেঁতুলিয়া জনপদে তিনি মেধা, মনন ও ক্রিয়া নৈপুণ্য ঢেলে নিজ হাতে তৈরি করেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অর্ধশতাধিক খেলোয়াড়। তেঁতুলিয়া উপজেলাকে ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে […]
ড. নাজমুল হক – Dr. Nazmul Haque

পঞ্চগড় জেলার ইতিহাস ও ঐতিহ্যের শীর্ষস্থানীয় গবেষক ও লেখক ড. নাজমুল হক বাংলাদেশের একমাত্র প্রস্তর জাদুঘর পঞ্চগড় রকস মিউজিয়ামের প্রতিষ্ঠাতা, পঞ্চগড় : ইতিহাস ও লোকঐতিহ্য এবং পঞ্চগড় জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস বই এর লেখক। পঞ্চগড় মহিলা কলেজের অধ্যক্ষ হিসাবে কর্মরত থাকাকালীন ড. নাজমুল হক’ই প্রথম পঞ্চগড়ের খনিজ সম্পদ (নুড়ি পাথর), চা উৎপাদনের ব্যাপক সম্ভাবনার কথা বলেন […]
আলী ছায়েদ – Ali Sayed

আলী ছায়েদ স্বনামধন্য লেখক, গবেষক ও ইতিহাসবিদ। তাঁর লেখার উপজীব্য বিষয় একাত্তরের গণহত্যা, নির্যাতন, মুক্তিযুদ্ধ এবং সমাজের অবহেলিত মানুষ। আলী ছায়েদ-এর লেখা দিনাজপুর ও পঞ্চগড়ের স্বাধীনতা বিষয়ক একাধিক গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশিত হয়েছে। জনাব আলী ছায়েদ স্থানীয় ইতিহাসের গবেষক হিসেবে প্রতিনিয়ত কাজ করে চলেছেন। আলী ছায়েদ ১৯৭৭ সালের ১ নভেম্বর পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ধনমন্ডল গ্রামে […]
আনোয়ারুল ইসলাম – Anwarul Islam

পঞ্চগড়ের কবি আনোয়ারুল ইসলাম প্রায় ৫০ বছর যাবৎ কবিতা, গান, গল্প-প্রবন্ধ, নাটক লিখে আসছেন। আনোয়ারুল ইসলাম পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৫৭ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ভালো ছাত্র হিসেবে পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বৃত্তি পান। ১৯৮২ খ্রিস্টাব্দে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও ১৯৮৪ খ্রিস্টাব্দে […]
